সর্বশেষ আপডেট: জুলাই ২০২৬
নেটওয়ালা কমিউনিকেশন (Netwala Communication) এর ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ও সেবা গ্রহণের ক্ষেত্রে গ্রাহকদের নিম্নবর্ণিত শর্তাবলী ও নিয়মাবলী (Terms & Conditions) মেনে চলতে হবে। আমাদের সেবা ব্যবহারের মাধ্যমে আপনি এই শর্তাবলীর প্রতি আপনার সম্মতি প্রকাশ করছেন।
১. সংযোগ ও সেবা প্রদান
- সংযোগ ফি ও সেটআপ: নতুন ইন্টারনেট সংযোগের জন্য প্রযোজ্য ক্যাবল চার্জ, অনু (ONU) ও রাউটার সেটআপ ফি সংযোগের পূর্বে অথবা সংযোগ প্রদানের দিন পরিশোধ করতে হবে।
- সেবার আওতা: কভারেজ এলাকার ভিতরে কেবল অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের টেকনিক্যাল সম্ভাব্যতা সাপেক্ষে সংযোগ প্রদান করা হবে।
২. বিল পরিশোধ ও ডেডলাইন
- প্রিপেইড সার্ভিস: নেটওয়ালা কমিউনিকেশন এর ব্রডব্যান্ড ইন্টারনেট মূলত একটি প্রিপেইড সার্ভিস। প্রতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে চলতি মাসের ইন্টারনেট বিল পরিশোধ করতে হবে।
- সংযোগ বিচ্ছিন্নকরণ: বিল পরিশোধের নির্ধারিত সময় পেরিয়ে গেলে সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। বকেয়া বিল পরিশোধের সাথে সাথে সংযোগ আবার সচল করা হবে।
- বিল পরিশোধের মাধ্যম: গ্রাহক বিল পরিশোধ করতে সরাসরি আমাদের অফিসে আসতে পারেন অথবা বিকাশ (bKash Pay Bill) কিংবা আমাদের সেলফ-কেয়ার পোর্টালের মাধ্যমে বিল প্রদান করতে পারেন।
৩. রাউটার ও অনুষঙ্গ ডিভাইস রক্ষণাবেক্ষণ
গ্রাহকের ঘরে স্থাপিত অপটিক্যাল ফাইবার ডিস্ট্রিবিউশন বক্স এবং ক্যাট সিক্স ক্যাবল নেটওয়ালার সম্পত্তি হিসেবে বিবেচিত হবে। গ্রাহকের অসাবধানতাবশত ONU ডিভাইস বা রাউটার পুড়ে গেলে বা ফাইবার ক্যাবল ছিঁড়ে গেলে তা মেরামতের নতুন খরচ গ্রাহককে বহন করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ (যেমন বজ্রপাত, ঝড়-বৃষ্টি) এর কারণে ডিভাইস নষ্ট হলে নেটওয়ালা কোনো আর্থিক দায়ভার গ্রহণ করবে না।
৪. ইন্টারনেট লাইনের ব্যবহার
- Your internet line is restricted for personal or designated corporate use only. Sub-leasing or sharing line to third party for commercial purposes is strictly prohibited.
- ইন্টারনেট সংযোগ ব্যবহার করে কোনো প্রকার রাষ্ট্রবিরোধী, সাইবার ক্রাইম, হ্যাকিং বা কোনো অবৈধ কার্যক্রম পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এরূপ কর্মকাণ্ডের জন্য গ্রাহক এককভাবে দায়ী থাকবেন।
৫. সেবা বিঘ্ন ও নেটওয়ার্ক সমস্যা
আমরা ২৪/৭ নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ প্রদানে সচেষ্ট থাকি। তবে প্রাকৃতিক দুর্যোগ, ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার ক্যাবল কাটা পড়া, ক্যাটালিস্ট আপস্ট্রিম প্রোভাইডার ডাউন হওয়া বা সরকারি বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেবা সাময়িক বিঘ্নিত হলে আমাদের টেকনিক্যাল টিম সর্বোচ্চ দ্রুততার সাথে সমস্যা সমাধানের কাজ করবে।
৬. সংযোগ বাতিল বা নিষ্ক্রিয়করণ
আপনি যদি কোনো মাসে সেবা বন্ধ রাখতে চান, তবে পূর্ববর্তী মাসের ২৫ তারিখের মধ্যে আমাদের সাপোর্ট টিমকে অবহিত করতে হবে। অন্যথায় ঐ মাসের বিল সম্পূর্ণভাবে বকেয়া হিসেবে গণ্য হবে।
৭. আইনগত অধিকার ও বিরোধ নিষ্পত্তি
যেকোনো নিয়মাবলী পরিবর্তন, সংশোধন বা সেবা বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ অধিকার নেটওয়ালা কমিউনিকেশন সংরক্ষণ করে। যেকোনো দ্বিপাক্ষিক বিরোধ পারস্পরিক আলোচনার মাধ্যমে সমঝোতা করা হবে।
৮. যোগাযোগ
যেকোনো টেকনিক্যাল সমস্যা বা বিলিং জিজ্ঞাসার জন্য যোগাযোগ করুন: 09644-551064 অথবা হোয়াটসঅ্যাপ করুন: 01328-140814